গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন উপসর্গজনিত কারণে এবং একজন পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জন আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জনের মৃত্যুর কারণ পরীক্ষায় নিশ্চিত হাম এবং ৩৬৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে হাম ও উপসর্গে মারা গেছে ১৯২ জন এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৪৮১ জনে।
সূত্রঃ একুশে
