দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সহযোগিতা করেছে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই পুলিশ বেনজীর আহমেদকে আটক করেছে। এ বিষয়ে গত ১২ জুন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ইন্টারপোলের সমন্বয়ে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

দুদকের মামলার সূত্র ধরে বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *