যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: লারিজানি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু করতে আগ্রহী—এমন খবর সঠিক নয়।

এর আগে মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব তাঁর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, “তারা কথা বলতে চায়, আর আমিও রাজি হয়েছি। তাই তাদের সঙ্গে কথা বলব।”

তিনি আরও মন্তব্য করেন, এ উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাঁর মতে, বিষয়টি বাস্তবসম্মত ও সহজ ছিল, কিন্তু ইরান দেরি করেছে।

তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান।

উল্লেখ্য, লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *