কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি

কুয়েতে কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার এ তথ্য প্রকাশ করা হয়। তবে মন্ত্রণালয়ের দাবি, দুর্ঘটনায় সব ক্রু সদস্য জীবিত আছেন।

সোমবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি দ্রুত নিচের দিকে পতিত হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও এমন একটি ভিডিও পাওয়ার কথা জানিয়েছে, যেখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য এবং এক পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

ঘটনাটি কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটারের মধ্যে ঘটেছে বলে জানা গেছে। তবে কী কারণে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে কিংবা সেগুলো কোন বাহিনীর ছিল—সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *