রাজধানীর উত্তরা এলাকায় একটি বারে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ১৪০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় উপস্থিত ব্যক্তিদের মদ্যপানের বৈধ অনুমতি পরীক্ষা করা হয়। যাদের লাইসেন্স ছিল, তাদের ঘটনাস্থল ত্যাগের সুযোগ দেওয়া হয়; আর যাদের অনুমতি ছিল না, তাদের আটক করে নিকটবর্তী থানায় নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
সূত্রঃ ইত্তেফাক
