পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
এ সময় অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। আর কোনো অজুহাত নয়, বাংলাদেশের বিষয়ে আর ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
সূত্র: হিন্দুস্তান টাইমস।
