সাইবার হামলার আশঙ্কায় ইরানে ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ

সাইবার হুমকি মোকাবেলায় ইরানে ইন্টারনেট পরিষেবায় সাময়িক বিঘ্ন

সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় ইরান জুড়ে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ সীমিত করেছে দেশটির সরকার। ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম। জানানো হয়, গত বৃহস্পতিবার থেকেই এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দেশের বিরুদ্ধে সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। শত্রুপক্ষ যাতে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার অপব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে একটি সাইবার বাহিনী গঠন করে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো আক্রমণ ও নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারির পরিকল্পনা করছে তারা।”

যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি, বরং অভ্যন্তরীণভাবে সীমিত পর্যায়ে কিছু সেবা সচল রাখা হয়েছে। তবে স্থানীয়দের অভিজ্ঞতা ভিন্ন। অনেকেই জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্র্যান্ড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *