জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে তালিকাভুক্ত আটজনের নাম সরকারি গেজেট থেকে বাদ দিয়েছে সরকার।
রবিবার (৩ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বাদ দেওয়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন—
- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯)
- ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪)
- নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫)
- ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১)
- ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬)
- নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮)
- পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩)
- শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর (খ) ধারা এবং ‘রুলস অব বিজনেস’ অনুসারে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রঃ একুশে
