নির্ধারিত সময়েই নির্বাচন হবে, কোনো বিলম্ব নয়: প্রেস সচিব

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, বিলম্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নির্বাচনে কোনো বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে সময় নির্ধারণ করেছেন, সেই সময় অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ চলছে। আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে চার্টার চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে আমরা পরবর্তী দিকনির্দেশনা স্পষ্টভাবে বুঝতে পারব। তবে একটি বিষয় পরিষ্কার— নির্বাচনে দেরি হবে না।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা প্রথমে জানিয়েছিলেন, নির্বাচন এপ্রিলের ১৫ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচারিক প্রক্রিয়া অগ্রসর হলে তা ফেব্রুয়ারিতে নেওয়া হতে পারে।

আমরা এখনও সেই সময়সূচির মধ্যেই আছি এবং এ তারিখ থেকে একদিনও পিছিয়ে যাবে না, যোগ করেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, চার্টার বা প্রোক্লেমেশন যেভাবেই চূড়ান্ত হোক না কেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *