আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পতিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা সরকার সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার কথা জানতে পেরেছেন তিনি। এদিকে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সেখানে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *