গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি অনিশ্চয়তায় পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি জটিলতার মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান আইনে স্বয়ংক্রিয়ভাবে কোনো গণভোট বাতিলের সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সেটি বাতিল করা হলে সাধারণ নির্বাচনের ফলাফলও অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে।

তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শিশির মনিরের দাবি, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে প্রায় ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। কিন্তু বর্তমানে সেসব বিষয় বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *