আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামছেন সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ও ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব।

তিনি জানান, আমার পিছনে কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন নেই, নেই বিশাল কর্মীসংগঠন বা প্রচলিত রাজনীতিতে প্রয়োজনীয় অর্থের জোগান। আমি শুধু আপনাদের সহযোগিতা ও সমর্থনের ওপরই ভরসা করছি, এবং আমার দায়িত্ববোধও থাকবে কেবল জনগণের প্রতিই।

নিজেকে তিনি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নয়, বরং গণভোটের প্রার্থী বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। তার আগের দিনই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেন। পদত্যাগের পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছিল।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *