জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে ইসলামী দলগুলোর মানববন্ধন
জুলাই সনদের আইনি স্বীকৃতির ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা সাতটি ইসলামী দল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলগুলোর উত্থাপিত দাবির মধ্যে রয়েছে:
- জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা
- নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে ‘লেভেল-প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা
- ১ জুলাইয়ের ঘটনার বিচার নিশ্চিত করা
- শাপলা চত্বরে সংঘটিত ‘গণহত্যা’র বিচার
- আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) নির্বাচনী ব্যবস্থা চালু
- প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি ও নিয়োগ
এদিন শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন—মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি দেলোয়ার হোসেন সাকী ও অধ্যাপক মাহবুবুর রহমান।
নেতারা বলেন, সরকারের নানা অজুহাত ও বিলম্বমূলক কৌশল জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে।
সূত্রঃ আমার দেশ
