ইসরাইলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার সকালে ইরান আবারও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলের একটি ভবনে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র এবং জেরুজালেমে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়—এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘অধিকৃত অঞ্চলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।’ পরে আরেকটি বার্তায় তারা দাবি করে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানায়, উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করা হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার সকালে ইসরাইলি সামরিক বাহিনী একাধিক সতর্কবার্তা দিয়ে জানায়, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *