২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা নানা সমসাময়িক বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। রয়টার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি নেন কৃষ্ণা এন. দাস, সরিতা চাগান্তি সিংহ এবং ঢাকার সাংবাদিক রুমা পাল।
উল্লেখ্য, দেশে বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগসহ এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম— যেমন প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন বা গণমাধ্যমে প্রচার— সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, জুলাইয়ের গণঅভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বা উসকানিমূলক বক্তব্য’ প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে।
সূত্রঃ একুশে
