জাতীয় নাগরিক পার্টির পেছনে তিন মাস্টারমাইন্ড: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের মূল পরিকল্পনাকারী তিনজন ব্যক্তি—নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

রাশেদ খান বলেন, “এনসিপি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়; এটি সরকারের আশীর্বাদপুষ্ট একটি দল। নাহিদ ইসলাম যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তখনই দলটি গঠনের কার্যক্রম শুরু হয়। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তখনও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এখনো যুক্ত রয়েছেন। এই তিনজনই মূল উদ্যোক্তা, যদিও আরও কয়েকজন পরে সম্পৃক্ত হন।”

তিনি জানান, এনসিপি গঠনের পরিকল্পনা নাহিদ ইসলামের মন্ত্রীপাড়ার বাসায় আলোচনা করা হয়, এবং সেখানে বিভিন্ন পক্ষকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। গণঅধিকার পরিষদের কিছু নেতাকে প্রলোভন দেখিয়ে দলে ভেড়ানোর চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছিলেন যে, মাহফুজ ও আসিফ এনসিপির সঙ্গে যুক্ত নন। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, “এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। নাহিদ গণঅভ্যুত্থানের একজন সংগ্রামী নেতা হিসেবে আমাদের শ্রদ্ধার পাত্র ছিলেন। তার কাছ থেকে এ ধরনের অসত্য বক্তব্য আমরা আশা করিনি।”

তিনি আরও বলেন, “আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বর্তমানে এনসিপির সঙ্গে যুক্ত এবং তারা সরকারের প্রতিনিধি হিসেবেই কাজ করছেন। দল গঠনের আগে তারা ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করলেও এখন তারা সরকারের অংশ হয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *