হাইকোর্টের রায়

ড. ইউনূসকে পরিশোধ করতে হবে ৬৬৬ কোটি টাকার কর

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, এনবিআরের কর দাবি থেকে অব্যাহতি চেয়ে গ্রামীণ কল্যাণের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের রুল আজ খারিজ হয়ে গেছে। ফলে এনবিআরের দাবি বহাল থাকল।

তিনি আরও জানান, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ৬৬৬ কোটি টাকা ঠিক কবে নাগাদ পরিশোধ করতে হবে, তা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই জানা যাবে বলে জানান তিনি।

এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *