বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যা বললেন রিজভী

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংসদের বাইরে এলেই বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে দায়িত্বশীল সংসদীয় আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে না।

বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফলভাবে শেষ হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে আজ রোববার (৬ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের ভুল-ত্রুটি চিহ্নিত করে তা তুলে ধরার পরিবর্তে বিরোধী দল ভিন্ন কৌশল অবলম্বন করছে। পাশাপাশি তারা এমন কিছু কর্মকাণ্ডে জড়াচ্ছে, যেগুলো জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষও সেগুলো ভালোভাবে গ্রহণ করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *