অন্তর্বর্তী সরকারের সময় তেলের জন্য দীর্ঘ সারি দেখা দিলে কী ঘটত—এমন প্রশ্ন তুলেছেন শফিকুল আলম।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের ঘাটতির কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের লাইন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, কল্পনা করুন—অন্তর্বর্তী সরকারের সময়ে আপনি একটি গ্যাস স্টেশনের লাইনে টানা ১২ ঘণ্টা অপেক্ষা করছেন, ভরসা কেবল ধৈর্য আর ইচ্ছাশক্তি। কিন্তু শেষ পর্যন্ত তেল না পেয়ে খালি ট্যাংক নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। এই অভিজ্ঞতার কষ্ট কতটা হতে পারে, তা কি ভেবে দেখা যায়?

এ ধরনের পরিস্থিতি তখন ঘটলে কী প্রতিক্রিয়া হতো, সে প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, ‘চল, যমুনার দিকে যাই! আজই ইউনূস সরকারের…!’

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *