সারা দেশে প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, প্রথম ধাপের নির্বাচনে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, আগামী কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।
তবে অব্যবহৃত ইভিএমগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা বা নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন।
এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান ইসি সচিব।
