“ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় পাটওয়ারীর ক্ষোভ প্রকাশ”

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গটি জাতীয় সংসদে উপেক্ষিত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে পাটওয়ারী লিখেন, “আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন সংসদ সদস্যও কথা বলেননি—এটাই আমাদের বর্তমান বাস্তবতা।”

সংসদ সদস্যদের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “সংসদ নীরব থাকলেও ন্যায়বিচার নিয়ে আমরা নিরাশ নই। ইনশাআল্লাহ, জনগণ এবং আল্লাহর বিচারে একদিন এই অন্যায়ের সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হবে।”

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুরু থেকেই এনসিপির নেতাকর্মীরা রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে একই আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *