আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে বাংলাদেশসহ মোট ৭১টি দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ আরও বহু দেশ এতে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী তাদের ফ্রিগেট ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশগ্রহণের জন্য ভারতে পাঠায়। ১৬ ফেব্রুয়ারি জাহাজটি ভারতে পৌঁছায়।
ইন্দোনেশিয়া–র নৌবাহিনীর ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাত–এর যুদ্ধজাহাজ আল ইমারাতও মহড়ায় অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে অংশ নেয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত।
মহড়া উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই আয়োজন বিভিন্ন দেশের সামুদ্রিক ঐতিহ্যের প্রতি আস্থা, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন পতাকার জাহাজ ও বিভিন্ন দেশের নৌসদস্যরা ঐক্যের বার্তা বহন করছে। ‘সামুদ্রিক ঐক্য’ থিমে আয়োজিত এই মহড়া সম্মিলিত শক্তির প্রতীক এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রঃ আমার দেশ
