নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন মোদি, বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান ককরোচ নেতার

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতজুড়ে জরুরি অবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। রাষ্ট্র নিজের নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন সৌরভ। তাঁর দাবি, গণতান্ত্রিক অধিকার চর্চা করতে চাওয়া মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

সৌরভ বলেন, ‘তারা ২৪ ঘণ্টা আমাদের ফোন নিজেদের হেফাজতে রেখেছিল। আমাদের আশঙ্কা, ফোনগুলো হ্যাক ও ক্লোন করা হয়েছে এবং সেগুলোতে (ভুয়া) প্রমাণ ঢুকিয়ে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, শনিবার পুলিশ বিমান থেকে তাঁদের তুলে নিয়ে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন ব্যক্তিকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ লেখেন, ‘মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট—জ্ঞানেশ কুমারই এই সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *