ইরানের নেতা খামেনির বিরুদ্ধে প্রাণঘাতী হুমকি

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তেহরানে নতুন করে হামলার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেন, “আমি এখান থেকেই খামেনিকে স্পষ্ট করে জানাতে চাই— ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে আমরা আগের চেয়েও শক্তভাবে তেহরানে পৌঁছাব। এবার লক্ষ্যবস্তু হবেন আপনি নিজেও।”

তার এই বক্তব্য ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত হয়েছে।

তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রী সরাসরি ইরানকে সামরিক হুমকি দেওয়ার পাশাপাশি খামেনির ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসরায়েলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার জবাবে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে।

১২ দিন স্থায়ী এই সংঘাত শেষ পর্যন্ত ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবির্তির মাধ্যমে সাময়িকভাবে স্থগিত হয়।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *