মুস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সাকিব আল হাসানমুস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সাকিব আল হাসান

মুস্তাফিজুর রহমানকে ঘিরে চলমান বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারসহ সংশ্লিষ্ট অনেকেই এই ইস্যুতে প্রকাশ্যে মত দিচ্ছেন। এবার সেই আলোচনায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মুস্তাফিজ প্রসঙ্গে তিনি স্পষ্ট ও কঠোর মন্তব্য করেছেন।

সাকিবের মতে, পুরো বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারত। নিলামে উচ্চমূল্যে দল পাওয়ার পরও মাঠে নামার সুযোগ না পাওয়াকে তিনি একজন খেলোয়াড়ের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন। সাকিব বলেন, বড় একটি নিলামের পর খেলতে না পারা নিঃসন্দেহে দুঃখজনক অভিজ্ঞতা।

তিনি আরও মন্তব্য করেন, এই পরিস্থিতিতে বিসিবি বা আইসিসির পক্ষ থেকে বাস্তবে কিছু করার সুযোগ নেই। সাবেক এই অলরাউন্ডার মনে করিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগগুলো সংশ্লিষ্ট দেশের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। সাকিবের ভাষায়, যে দেশে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, সেই দেশের নিয়মই সেখানে কার্যকর হয় এবং কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় নিয়ম পরিবর্তন করতে পারে।

উদাহরণ হিসেবে বিপিএলের কথাও তুলে ধরে তিনি বলেন, চুক্তির মধ্যেই সাধারণত এমন শর্ত থাকে, যেখানে বোর্ডকে নিয়ম পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়। সেই বাস্তবতায় মুস্তাফিজুর রহমানেরও কিছু করার ছিল না। একইভাবে এ ক্ষেত্রে বিসিবি কিংবা আইসিসির পক্ষেও হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে মন্তব্য করেন সাকিব।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *