সাংবাদিক তুহিন হত্যা মামলার অধিকাংশ আসামি গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত প্রায় সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ঘটনায় জড়িত বাকি আসামিদেরও দ্রুত ধরা হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই মামলার চার্জশিট শিগগিরই দাখিল করা হবে।”

খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ এবং অস্ত্রের তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণার পরিকল্পনার কথাও জানান তিনি।

জাতির সামাজিক আচরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা জাতি হিসেবে ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়েছি, ধৈর্যের অভাব দেখা দিয়েছে। আগে কোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত ও প্রতিরোধ গড়ে তুলত, কিন্তু এখন বিপদের সময়ে পাশের মানুষও এগিয়ে আসে না—বরং মোবাইলে ভিডিও করে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *