যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করেছে ইরান।

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে এক জ্যেষ্ঠ রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ কখন শেষ হবে তা ইরান নিজেই নির্ধারণ করবে এবং তা কেবল তখনই সম্ভব, যখন তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।

যুদ্ধের অবসান ঘটাতে ইরান কয়েকটি শর্তও সামনে এনেছে। এর মধ্যে রয়েছে—প্রতিপক্ষের সব ধরনের আগ্রাসন ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে যাতে ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয় সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং নির্দিষ্ট অর্থ পরিশোধ করা। পাশাপাশি, অঞ্চলজুড়ে সক্রিয় সব প্রতিরোধ গোষ্ঠীর ক্ষেত্রে এবং সব রণাঙ্গনে সংঘাতের সম্পূর্ণ অবসান চায় তেহরান।

এছাড়া হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও নিশ্চয়তার দাবিও জানিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, তারা শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চান।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *