ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের খাদ্য থেকে বঞ্চিত করছে ইসরায়েল : অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল সচেতনভাবে গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখছে।

সোমবার (১৮ আগস্ট) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, অবরোধ ও অব্যাহত হামলার কারণে গাজার অসংখ্য শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন চিকিৎসাসেবায় নিয়োজিতরা।

এএফপির প্রতিবেদনে বলা হয়, টানা দুই বছর ধরে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। যদিও দেশটি বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এএফপির অনুরোধে ইসরায়েলি সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য জানায়নি।

অ্যামনেস্টির মতে, অধিকৃত গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে খাদ্য বঞ্চনার নীতি অনুসরণ করছে ইসরায়েল, যা ফিলিস্তিনিদের স্বাস্থ্য, সামাজিক জীবন ও সার্বিক কল্যাণকে ধ্বংস করছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। তাদের মধ্যে ১৪৮ জন এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন। বর্তমানে প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হলেও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের অন্তত অর্ধেক ইতিমধ্যেই নিহত হয়েছেন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *