লিটনের শততম ম্যাচে টসে হেরে প্রথমে বোলিং করছে বাংলাদেশ, দলে ফিরেছেন সৌম্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

প্রথম ম্যাচে ২৬ রানে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, ফলে সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক দল—আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

এদিকে, বাংলাদেশের হয়ে শততম ওয়ানডে খেলতে নেমেছেন লিটন দাস, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার আগে দেশের হয়ে ১০০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন ১৩ জন ক্রিকেটার।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোরকে, জেইডেন লেনক্স।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *