হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তি ও ঢাবির ভিপিকে একসঙ্গে চা খেতে দেখা গেছে—বিচার করবে কে, প্রশ্ন রিজভীর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর চালানো হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং বিশেষ উদ্দেশ্যে সংঘটিত। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন—এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে এক টেবিলে বসে চা পান করেন, তখন ন্যায়বিচার নিশ্চিত করবে কে?

শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *