২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা জানিয়েছেন মির্জা ফখরুল

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন এবং সেদিনই তাকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

উল্লেখ্য, ২০০৭ সালে এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *