তারেক রহমানের তিন দিনের কর্মসূচি প্রকাশ করলেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

তিনি আরও জানান, দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। একই দিনে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথাও জানান সালাহউদ্দিন আহমদ।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *