রিয়াদের বাসিন্দাদের মোবাইলে বিমান হামলার সতর্কবার্তা পাঠানো হচ্ছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে বিমান হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দেশটিতে হুথিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই এ সতর্কতা জারি করা হয়।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হুথিদের সঙ্গে সংঘাত তীব্র আকার ধারণ করায় ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত বিনিয়োগ সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তারা। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ইয়েমেনেও সংঘাতের মাত্রা বেড়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুথিদের হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। দক্ষিণ ইয়েমেনে সদ্য নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *