কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার পর বিমানবন্দর এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে থাকা চারজন বাংলাদেশি প্রবাসী আহত হন। আহতরা হলেন— আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।

এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা, বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসীদের।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *