বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন—‘ধন্যবাদ পাকিস্তান।’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতীয় দলের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, খেলাধুলার অঙ্গনে রাজনীতির কোনো স্থান নেই। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোই এই মুহূর্তে সবচেয়ে সঠিক পদক্ষেপ।
সূত্রঃ একুশে
