উপদেষ্টা পরিষদের সভায় ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাবের অনুমোদন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যেসব অধ্যাদেশ অনুমোদিত হয়েছে, তার মধ্যে রয়েছে:
- জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫
- আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫
- ময়মনসিংহ, বরিশাল ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫
- কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫
- আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
- সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
- দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫
এছাড়া তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পেয়েছে সভায়। এর মধ্যে রয়েছে:
- শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন – অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাবে সম্মতি দেয় উপদেষ্টা পরিষদ।
- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে ডিপ্লোমা উত্তীর্ণদের ‘ক্যাডেট সিডিসি’ প্রদান।
- প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়কে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে ঘোষণা।
সূত্রঃ একুশে
