পল্টন থানার হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ২০২৪ সালে পল্টন থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এর প্রায় দুই বছর পর এবার পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *