লংমার্চে সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার জন্য ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে দলের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দলের জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে সহযোগিতার অনুরোধের চিঠি পৌঁছিয়ে দেন।

পরে ড. হেলাল উদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিসহ ৮ দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ার অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালিত হবে। ওই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ শুরু হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের অংশগ্রহণের লংমার্চ যাত্রা শুরু করবে। পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়; খুলনার শিববাগী মোড় (বাবরি চত্বর); খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বর; যশোরের মুজদী মোড়; চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে পথসভায় জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। সবশেষ কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

ড. হেলাল উদ্দিন বলেন, লংমার্চ কর্মসূচির গাড়িবহর এবং জনসভা, পথসভা সমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক এবং সড়ক ও জনপথ বিভাগের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জামায়াতের জেনারেল অনুরোধ জানিয়ে ঢাকা জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি জেলা প্রশাসক কার্যালয় গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *