ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে (ইসি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন।
গত ১৭ জানুয়ারি বিকেলে ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষিতে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
সূত্রঃ আমার দেশ
