কক্সবাজারে এনসিপির শীর্ষ চার নেতা, সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতৃত্ব কক্সবাজারে অবস্থান করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৫ আগস্ট) সূত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপির নেতাদের মধ্যে আছেন সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা। তবে তাঁদের এই সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কক্সবাজার সফরে দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং সম্ভাব্য কৌশলগত আলোচনা হতে পারে। অন্যদিকে পিটার হাসের উপস্থিতি এ সফরে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *