পুলিশের বিশেষ অভিযানে আরও ১,৫১৫ জনকে আটক করা হয়েছে।

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৩৩ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৪৮২ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমনে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভলভার, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, আরও ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি দেশীয় এলজি, ১টি পুরাতন মরিচাযুক্ত এলজি, ১টি স্টিলের ধারালো চাকু, ২টি সুইচগিয়ার চাকু, ১টি কাঠের বাটযুক্ত কিরিচ এবং আরও ৫টি কিরিচ।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *