জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের হুঁশিয়ারি: গণভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানাবেন তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। তার অভিযোগ, দলটির হাতে এ দেশের বহু মানুষ গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। হত্যাকাণ্ডের রক্তাক্ত স্মৃতি দেশের মানুষ কখনো ভুলে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *